শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

‘ফিলিস্তিনিদের জীবনে এমন রমজান কখনও আসেনি’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
‘ফিলিস্তিনিদের জীবনে এমন রমজান কখনও আসেনি’

যুগের পর যুগ ইসরায়েলি আগ্রাসনের শিকার হলেও এবারের মতো এমন রমজান এর আগে কখনও আসেনি ফিলিস্তিনিদের জীবনে। পবিত্র এই মাসে অবিলম্বে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) রমজানের প্রথম দিনে তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেন, প্রতি বছরের মতো আবারও ঘুরে এসেছে মুসলিমদের পবিত্র মাস রমজান। তবে এবার এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি অবরুদ্ধ গাজার বাসিন্দারা। নেই মাথা গোঁজার ঠাঁই, সেহরি আর ইফতারে কি খাবেন সেটিও জানা নেই তাদের।

জাতিসংঘের মহাসচিব বলেন, রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা ও রক্তপাত অব্যাহত রয়েছে। আমার জোরালো আবেদন- রমজানের চেতনাকে সম্মান করে বন্দুকগুলো নীরব করা হোক এবং প্রয়োজনীয় গতিতে ব্যাপক আকারে জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহের পথে সব বাধা দূর হোক। খবর বার্তা সংস্থা ওয়াফার।

এর আগে রোববার এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য রমজান একটি ‘ভালো সুযোগ’ হতে পারে। গাজায় যেভাবে যুদ্ধ হয়েছে তাতে দেখা যায় বেসামরিক নাগরিকরা সর্বোচ্চ মূল্য পরিশোধ করছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৬৭ জন। আহত হয়েছে এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com