বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

রোজা না রাখলেই জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে
রোজা না রাখলেই জেল-জরিমানা

রোজা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আরবি মাস রমজান জুড়ে সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজা পালন করেন সারা বিশ্বের মুসলিম ধর্মের অনুসারীরা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমযান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ।

কিন্তু, এরপরও অনেকেই অসুস্থতার কারনে রোজা রাখতে পারেন না। তবে অনেকেই আছেন সুস্থ সবল থেকেও ঠিকভাবে রোজা রাখেন না। আবার অনেকে আছেন, টানা এক মাস রোজা আদায় না করে কয়েকটি রাখেন। কিন্তু বিশ্বে এমন দেশ আছে যেখানে রোজা পালন করাটা বাধ্যতামূলক। সেখানে কেউ রোজা না রাখলে গ্রেপ্তার করা হয়। এমন নিয়ম আছে নাইজেরিয়ায়।

নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে রোজা না রাখা মুসলমানদের গ্রেপ্তার করছে দেশটির পুলিশ। মূলত আফ্রিকার এই দেশের একটি প্রদেশে রোজার মাসে এই নিয়ম আছে। সেখানে রমজান মাসে দিনের বেলা খাবার খেতে দেখলে গ্রেপ্তার করা হয়।

নাইজেরিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেখানের ১২ প্রদেশে শরিয়াতি আইন চালু আছে। ওই ১২টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটি হল কানো। আর কানোর ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত। তারা প্রতি বছর রমজান মাসে খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালিয়ে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com