বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

সোমালি জলদস্যুদের তিন আস্তানা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে
সোমালি জলদস্যুদের তিন আস্তানা শনাক্ত

গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগর থেকে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজের নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এর মধ্যেই ২৩ নাবিকসহ জাহাজটিকে তার সবশেষ অবস্থান থেকে সরিয়ে নিয়ে নতুন জায়গায় নোঙর করা হয়েছে। এ অবস্থায় সোমালিয়ার তিনটি জায়গায় এই জলদস্যুদের আস্তানা শনাক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী (ইইউ নেভি)।

রোববার (১৭ মার্চ) ইইউ নেভির সবশেষ তথ্য মতে, সোমালিয়ার তিনটি জায়গায় এই জলদস্যুদের আস্তানা আছে। সেসব জায়গা থেকে জাহাজ ছিনতাইয়ের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দেয়া হয়। দেশটির উপকূলের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে আস্তানাগুলো শনাক্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সবশেষ হালনাগাদ তথ্যে ইইউ নেভি জানায়, এমভি আবদুল্লার পরিস্থিতি অপরিবর্তিত আছে এবং ২৩ নাবিকের সবাই নিরাপদে আছেন। ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তায় ‘সবচেয়ে কার্যকর’ পদক্ষেপের জন্য বাংলাদেশ ও সোমালি কর্তৃপক্ষসহ সব অংশীদারের সঙ্গে যোগাযোগ রাখছে অপারেশন আটলান্টা।

এছাড়া বাংলাদেশি ওই জাহাজে কীভাবে হামলা চালানো হয়েছে, সে বিষয়েও তথ্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। তারা বলছে, গত বছরের ডিসেম্বরে ‘এমভি রুয়েন’ নামে মাল্টিজ-পতাকাবাহী একটি বাল্ক কার্গো জাহাজ আটক করেছিল সোমালি জলদস্যুরা। দু’দিন আগে (মঙ্গলবার) সোমালিয়া উপকূল থেকে বাংলাদেশের পতাকাবাহী যে পণ্যবাহী জাহাজটি ছিনতাই হয়েছে; এই কাজে তারা (দস্যুরা) রুয়েনকে ব্যবহার করে থাকতে পারে। খবর রয়টার্সের।

ইইউ’র জলদস্যুতা বিরোধী অভিযান ইউন্যাভফরের (EUNAVFOR) তথ্যানুযায়ী, ছিনতাইয়ের সময় অন্তত ১২ জলদস্যু এমভি আবদুল্লাহ-তে উঠেছিল। তারা এমভি রুয়েন ছিনতাই করা জলদস্যুরাই এই ছিনতাইকাণ্ডে (বাংলাদেশি জাহাজ) অংশ নিয়ে থাকতে পারে। তবে এমভি আবদুল্লাহ’র ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, অন্যান্য বাণিজ্যিক জাহাজেও হামলা চালানোর জন্য ‘মাদারশিপ’ হিসেবে এই জাহাজটিকে (এমভি রুয়েন) ব্যবহার করা হতে পারে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে অবশেষে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে দখলে নিয়েছে ভারতীয় নৌবাহিনী।

এদিকে ভারতের নৌবাহিনী আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, ৪০ ঘণ্টার অভিযানে জলদস্যুদের কবলে থাকা মাল্টার জাহাজ এমভি রুয়েনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার (১৬ মার্চ) জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা ওই জাহাজের ৩৫ জলদস্যুকে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছে। পরে তারা আত্মসমর্পণ করে।

একইসঙ্গে ওই জাহাজ থেকে ১৭ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার ওই জাহাজটির ওপর দিয়ে চক্কর দেয়ার সময় জলদস্যুদের একজনকে হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, ৪০ ঘণ্টা ধরে চালানো উদ্ধার অভিযানে এমভি রুয়েনকে আলাদা করে ফেলতে সক্ষম হয় আইএনএস কলকাতা। ভারতীয় উপকূল থেকে প্রায় ২৬০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। এ সময় সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজকে থামতে বাধ্য করে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com