বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশ জানায়, কেনেডি বিনোদন কেন্দ্রের সামনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই সেখানে যায় তাদের একটি দল। পরে গুলিবিদ্ধদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। তাদের বয়স ৩২ বছর।

কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে। একইসঙ্গে, প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাকে দ্রুত পুলিশের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে গত ১৬ মার্চ দেশটির পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘাতককে আটক করে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আন্দ্রে গর্ডন (২৬)। আটকের আগে পেনিসিলভানিয়ায় পৃথক দুটি বাড়িতে ঢুকে সৎ মা ও বোনসহ তিনজনকে গুলি করে হত্যা করেন গর্ডন।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, দেশটিতে ২০২৪ সালের ১৭ মার্চ পর্যন্ত বন্দুক সহিসংতায় মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। এর মধ্যে নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে আহতের সংখ্যা ৫ হাজার ৯০০ জনের কাছাকাছি।

এভাবে বন্দুকের গুলিতে হতাহতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে গত জানুয়ারিতে ওয়াশিংটনে এসব অপরাধের হার কমাতে জননিরাপত্তা আইন পাস করে দেশটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com