বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

সৌদি আরবে তুমুল বৃষ্টি, রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
সৌদি আরবে তুমুল বৃষ্টি, রেড এলার্ট জারি

সৌদি আরবের কয়েকটি বড় শহরে তুমুল বৃষ্টিপাত হয়েছে। ফলে এসব শহরে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রদেশে জারি করা হয়েছে রেড এলার্ট।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে উল্লেখযোগ্য হারে আবহাওয়া পরিবর্তন হয়েছে। মঙ্গলবার বৈরি আবহাওয়ার কারণে রিয়াদ, কাশিম, হাফর আল বাতিনসহ বেশ কিছু অঞ্চলে অসংখ্য ক্লাস বাতিল করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি প্রদেশে রেড এলার্ট জারি করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় তাবুক অঞ্চলের পরিস্থিতি বেশি প্রতিকূল।

রেড এলার্টে বলা হয়েছে ঝড়ো বাতাস, ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা যেতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com