মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আদালতে মায়ের মামলা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আদালতে মায়ের মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৫ দিন পর আজ সোমবার (২৫ মার্চ) শুভ মোদক (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ১০ মার্চ রবিবার দুপুরে উপজেলার কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুভ মোদক উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের মৃত দীবেন্দ্র মোদকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ১০ মার্চ দুপুরে অভিযুক্ত শুভ মোদক প্রতিবেশী ওই শিশু কন্যাটিকে মজা খাওয়ানোর কথা বলে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে শিশুটির মা ও আশেপাশের লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। পরিস্থিতি বেগতিক দেখে শুভ মোদক পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা দিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই শুভর মা ও চাচার কাছে এ বিষয়ে আমি বিচার চেয়েছি। কিন্তু উল্টো তারা আমাকে মারপিটের হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের কাছে বিচার চেয়েছি। তারা আমাকে থানায় যেতে বলেছেন। তাদের কথামতো আমি থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্তের জন্য অভিযুক্তের বাড়িতে গেলেও অজ্ঞাত কারনে পরে থানায় আর মামলা নেয়নি। তাই আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা করতে বাধ্য হয়েছি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com