মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় যক্ষা দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় যক্ষা দিবস পালিত

সারাদেশের মত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (২৪ মার্চ) দুপুরে হাসপাতাল চত্তরে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ত্রৈমাসিক গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সেবার (রিমেন) অগ্রগতির উপর আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূর-এ-আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম।

এই সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস.এম তারেক আনাম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজেমুল হক, ডাঃ এসএম দিপন, ডাঃ প্রবাল সরকার, ডাঃ মো. ফারুক প্রধান, ফাতেমা জাহান শিমুল, জাকিয়া জয়নাল, বায়তুল জাবিন সেতু, ফারজানা জামান পুনম, আলমগীর হোসেন ও মোঃ আলামীন, পিএইচটিসি নতুন দিনের ফিল্ড সুপারভাইজার আইরিন সুলতানা।

আলোচনা শেষে স্বাস্থ্য সেবায় সফলতার জন্য ৮ ক্যাটাগরীতে ৮ জনকে সম্মাননা স্মারক তুলে দেন সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম। সম্মাননা পদক প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ মেডিকেল অফিসার ডা. মো. নাজিমুল হক, শ্রেষ্ঠ মিডওয়াইফ অন্তরা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, মমতাজ বেগম, শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ খুর্শিদ উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সালাউদ্দিন, সিএইচসিপি মোঃ আনিসুজ্জামান, স্বাস্থ্য সহকারী মোঃ সাইফুল আলম, পরিবার কল্যাণ সহকারী রিনা রানী দাস।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com