বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

গাজায় ঢুকলো তিন শতাধিক ত্রাণবাহী ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
গাজায় ঢুকলো তিন শতাধিক ত্রাণবাহী ট্রাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই প্রথম এত বেশি ট্রাক প্রবেশ করলো উপত্যকাটিতে। খবর আল জাজিরার।

সোমবার (৮ এপ্রিল) এক ঘোষণায় ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২২টি ত্রাণবাহী ট্রাক ‘পরীক্ষা-নিরীক্ষা’ করা হয়েছে ও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ইসরাইলি কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরি জানিয়েছে, ট্রাকগুলোর মধ্যে ২২৮টি খাবার বহন করছে।

রাফাহ ক্রসিং থেকে আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, বেশ কিছু ট্রাক মিশরের দক্ষিণের রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশ করেছে। আর কিছু ট্রাক প্রবেশ করেছে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে। ত্রাণবাহী ট্রাকগুলোর অধিকাংশতেই পানি, চিনি, আটা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আছে।

তবে যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা গাজায় দুর্ভিক্ষের মধ্যে থাকা ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, লাখ লাখ মানুষকে খাওয়ানোর জন্য এটি খুবই সামান্য খাবার।

অন্যদিকে রাফাহ ক্রসিংয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, আজ যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা যুদ্ধের আগে যে ত্রাণ পাওয়া যেত তার ভগ্নাংশ মাত্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com