কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া উত্তরপাড়া গ্রামে (মাজু ডাক্তারের বাড়ী) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্থানীয় মুসল্লীরা। বুধবার ১০ এপ্রিল সকাল ৭টায় কলাদিয়া গ্রামের হযরত আবু বকর (রা) জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা শায়েখ আব্দুল্লাহ মাসুম এই ঈদের জামাতের ইমামতি করেন।
স্থানীয় মুসল্লীরা জানান সৌদি আরবের সাথে মিল রেখে ৪৫ জন পুরুষ ১৫ জন নারী মুসল্লী ঈদুল ফিতরের জামাতে অংশ নেন। বিগত ১৩ বছর ধরে এখানকার মুসলিম ধর্মালম্বীদের একটি অংশ ঈদ উদযাপন করেছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) জানান, বিগত তের বছর ধরে কলাদিয়া গ্রামের একটি অংশ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন। এবারও শান্তিপূর্ণ ভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।