বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

ইসরায়েল হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে বদলা নেবে ইরান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ইসরায়েল হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তিনি আরো বলেছেন, ইসরায়েল ই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ ও বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাঁরা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এ সুযোগ আসত না। আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরো কঠোর জবাব দেবে।’

গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলি বাঘেরি আরও বলেন, ‘এ ক্ষেত্রে ইহুদিবাদীরা আর ১২ দিন সময় পাবে না। এমনকি, দিন বা ঘণ্টার হিসাব করেও সেই হামলার জবাব দেয়া হবে না, জবাব দেয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে।

এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেছেন, ‘গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবেলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এ হামলার জবাব অবশ্যই দেয়া হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com