মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদ

পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাকুন্দিয়া উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। বর্তমানে আমার ব্যক্তিগত, শারীরিক, পারিবারিক ও ব্যবসায়িক সমস্যার কারণে এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। এ সময় তিরি তাঁর কর্মিদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল কাদির, নূরুল্লাহ মাহমুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবমহিলালীগের সভাপতি সাহারা আক্তার সাথী, নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সাবেক চেয়াম্যান মুঞ্জুরুল হক হীরা, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমেদ রিপন, পুলেরঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খাইরুল আলম খান, বিশিষ্ট ব্যবসায়ি মুখলেছুর রহমান, নারান্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ূন কবির, ইউপি সদস্য শফিকুল ইসলাম মানিক ও শহীদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আরেক প্রার্থী মো. আতাউর রহমান সোহেল তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামীলীগের একজন কর্মি।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার প্রত্যাহারপত্র জমা দেন।

এ ব্যাপারে আতাউর রহমান সোহেল বলেন, পারিবারিক ও স্বাস্থ্যগত সমস্যার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

অপরদিকে গত ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন থেকে সরে দাঁড়ান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি মো. কামাল উদ্দিন। কেন্দ্রের নির্দেশে এ নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে তিনি সংবাদ সম্মেলনে তিনি জানান।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহন ৮ মে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com