মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুইটি চোরাই মোটর সাইকেলসহ সাজন ঘোষ (৩৩) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার বটতলা চৌরাস্তা এলাকার রয়েল পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

সাজন পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার ভোগ পাড়া গ্রামের হরি ঘোষের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৬ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে চোরাই মোটর সাইকেল উদ্ধারে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিনের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বটতলা চৌরাস্তা এলাকায় পাকুন্দিয়া-ঢাকা পাকা সড়কে রয়েল বাস কাউন্টারের সামনে থেকে দুইটি মোটর সাইকেলসহ সাজনকে গ্রেফতার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, সাজন আন্ত-জেলা মোটর সাইকেল চোর চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৬ টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com