মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত, আহত ২

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত, আহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসীদের হামলায় শরীফ খান (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শরীফ উপজেলার কুশাকান্দা গ্রামের হুসেন মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার পোড়াবাড়িয়া এলাকায় একটি গানের অনুষ্ঠানে তিনি সন্ত্রাসীদের হামলার শিকার হোন। এ ঘটনায় শরীফের বন্ধু একই এলাকার রিটন ও আজাদ গুরুতর আহত হন। গুরুতর আহত রিটন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আজাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক কনসার্ডের (গানের অনুষ্ঠান) আয়োজন করে এলাকাবাসী। শরীফ তার দুই বন্ধুকে নিয়ে ওই কনসার্টে যান। রাত একটার দিকে সেখানে বিদ্যুৎ চলে যায়। পরে পেন্ডেলের ভিতরে থাকা দর্শক-শ্রুতারা হৈ-চৈ করতে থাকে। এসময় ওই এলাকার কিছু সন্ত্রাসী লাঠি-সোঠা ও ছুরি নিয়ে দর্শকদের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের লাঠি ও ছুরিকাঘাতে শরীফসহ বেশ কয়েকজন আহত হোন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী জড়িতদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com