সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

সাড়ে ৬ কেজি স্বর্ণ যাত্রীর প্যান্টের ভেতর স্কচটেপে মোড়ানো

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫৬৪ বার পড়া হয়েছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। গতকাল সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি উড়োজাহাজে ওই যাত্রী ঢাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. রাজিব দেওয়ান (৩৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, গতকাল সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি উড়োজাহাজে ঢাকা আসেন রাজিব। গোপন তথ্যের ভিত্তিতে বোর্ডিং ব্রিজ থেকেই তাঁকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাঁর কাছে শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। তাঁর দেহ তল্লাশি করতে চাইলে তিনি পুরোপুরি অসহযোগিতা করেন, ঔদ্ধত্য আচরণ করতে থাকেন। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করা হলে তাঁর প্যান্টের ভেতর ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। প্যান্টের বিভিন্ন জায়গায় স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ছয়টি প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটগুলোর ভেতর ৬৫টি স্বর্ণের বার ছিল। প্রতিটির ওজন ১০০ গ্রাম করে। রাজিবকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জব্দ করা সোনার ওজন সাড়ে ছয় কেজি। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com