বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২০

পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) পাকিস্তানি পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

দিয়ামের জেলার উদ্ধারকারী কর্মকর্তা শওকত রিয়াজ বলেছেন, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। রিয়াজ আরও বলেন, আহতদের চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩৫ জন আহত হলেও, হাসপাতালে ভর্তি করার পর তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়।

গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দল। আহত ব্যক্তি ও মরদেহ চিলাসের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক। দিয়ামের ডেপুটি কমিশনার ফাইয়াজ আহমেদ জিও নিউজকে জানিয়েছে, আহতদের পাঁচজনের অবস্থা গুরুতর।

তাদের মধ্যে দুজনকে গিলগিট শহরে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে সেনা হেলিকপ্টারও অংশ নিয়েছিল। এছাড়া হতাহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ সম্পন্ন হয়েছে।

বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com