সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

এক আমের দাম ২ হাজার টাকা, কিনতে চাইলে গাছে থাকতেই দিতে হবে বুকিং!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

বাজারে বিভিন্ন জাতের ফল আছে। তবে আমের মতো এত সুস্বাদু ফল আর নেই। আমের যেমন ঘ্রাণ, তেমনি মজাদারও বটে। তাই তো বলা হয়, ফলের রাজা আম। কিন্তু আমের রানি কোনটি? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই বিতর্ক করবেন।

অনেকে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, মল্লিকা, আড়া জাম ইত্যাদি বিভিন্ন আমের নাম বলবেন। কিন্তু সব বিতর্ক এড়িয়ে ভারতে ‘নূরজাহান’ নামের একটি বিশেষ জাতের আমকে রানির মর্যাদা দেওয়া হয়েছে।

কিন্তু এত সুস্বাদু সব আমকে পেছনে ফেলে নূরজাহান কেন রানির মর্যাদা পেল? এর বিশেষ কারণ হচ্ছে অতুলনীয় স্বাদ-গন্ধের পাশাপাশি আদি নিবাস আফগানিস্তানের এ প্রজাতির আম কেবল পাওয়া যায় ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাত্থিওয়াড়া এলাকায়। সেটাও খুব অল্প পরিমাণে। প্রতিটি আমের দৈর্ঘ্য এক ফুট পর্যন্ত হয়ে থাকে, ওজন ৩.৫ থেকে ৩.৭৫ কেজি। আমটির আঁটির ওজনই হয় ১৫০ থেকে ২০০ গ্রাম।

আমটির চাহিদা এতই বেশি যে, আমটি পেতে গাছে থাকতেই বুকিং দিতে হয়। আর এ কারণে দামেও কম না, প্রতি কেজি আম ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি আমের দাম প্রায় ২০০০ টাকা!

নূর জাহান আম চাষে বিশেষজ্ঞ ইশাক মশুরী বলেন, “কাত্থিওয়াড়ার বাইরে অনেক লোক নূরজাহানের কলম রোপণ করার চেষ্টা করেছে। কিন্তু গাছ হয়নি। আমের এই বিশেষ প্রজাতি ঋতুর পরিবর্তনে অত্যধিক সংবেদনশীল। এর প্রচুর যত্ন প্রয়োজন।”

ইশাক মশুরী বলেন, “চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় নূরজাহানের বেশি ফলন আশা করা হচ্ছে। এবার এক একটা ফল গড়ে ২.৫ কিলোগ্রামের কাছাকাছি ওজনের হতে পারে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com