বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

আমেরিকার পেনসিলভেনিয়ার চেস্টারে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার সকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার জানান, ডেলাওয়্যার কাউন্টির একটি লিনেন কোম্পানিতে গোলাগুলির ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মস্থলে আসেন এবং সহকর্মীদের ওপর হামলা চালান।

স্থানীয় এই কর্মকর্তা আরও জানান, বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই তাঁকে একটি ট্রাফিক স্টপেজ থেকে গ্রেপ্তার করা হয়। বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি এবং তাঁর উদ্দেশ্য জানা সম্ভব হয়নি।

চেস্টার পুলিশ কমিশনার স্টিভেন গ্রেটস্কি জানিয়েছেন, ট্রেইনার শহর থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সন্দেহভাজনের গাড়ির ভেতর থেকে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এটিই হামলায় ব্যবহৃত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চেস্টারের মেয়র স্টেফান রুটস বলেন, ‘সন্দেহভাজন হামলাকারী একজন অসন্তুষ্ট কর্মচারী, সে তার কর্মস্থলের একজন বর্তমান কর্মচারী। এই ঘটনা হৃদয়বিদারক, এটি দুঃখজনক, এটি বন্ধ করতে হবে।’

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমেরিকায় অন্তত ১৬৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com