শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ছাত্রলীগ নেত্রী শ্রাবণী দিশার সাথে কথা বলা সেই ‘মন্ত্রী’ আটক!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০১৯
  • ৬১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙ্গিয়ে ছাত্রলীগ নেত্রীকে অপহরণের চেষ্টাকারী সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম- ওসমান (২৬)। সে পেশায় একজন প্রতারক।

সোমবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুড়িং থানার দক্ষিন পাহাড়তলীর বারো কোয়াটার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল সিম উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ওসমানকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ ইরফান নামে আইডি খোলে ওসমান। ফেসবুকেই সে সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। রিমার কাছে নিজের পরিচয় দেয় উপমন্ত্রী নওফেলের ছোট ভাই সালেহীন হিসেবে।

অতিরিক্ত উপকমিশনার জানান, এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তাতে আহত হন রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশা। ওই সময় রিমার মাধ্যমে শ্রাবণী দিশার মোবাইল নম্বর সংগ্রহ করে ওসমান। নম্বর নিয়ে দিশাকে ফোনও দেয় সে। এ সময় সে নিজেকে উপমন্ত্রী নওফেল বলে দাবি করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার কথা বলে।

তিনি বলেন, ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার ছাত্রলীগ নেত্রী শ্রাবণী দিশাকে বাসায় গিয়ে অপহরণের চেষ্টা করা হয়। আর এর পেছনে রিমাকে দায়ী করে দিশা। পরে নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনও করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com