মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় মাদরাসা ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদরাসা ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মাদরাসা ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম কুমারপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে এলাকায় আতংক সৃষ্টি করে বখাটেরা। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মো. আক্কাছ আলী বাদী হয়ে ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০জনকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কুমারপুর গ্রামের আক্কাছ আলীর মেয়ে মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী। প্রতিদিন মাদরাসায় যাওয়া-আসার পথে মঙ্গলবাড়িয়া গ্রামের নিরব দীর্ঘদিন যাবত তাকে উত্যক্ত বিরক্ত করে আসছে। এ বিষয়ে ওই শিক্ষার্থী ঘটনাটি মাদরাসার সুপারের কাছে অভিযোগ করেন। পরে সুপার নিরবকে মাদরাসায় ডেকে এ ব্যাপারে সতর্ক করে দেন। এ ঘটনার জেরে গত শুক্রবার বিকেলে মঙ্গলবাড়িয়া গ্রামের নিরব (১৯), তারেক মিয়া (১৯), পায়েল মিয়া (১৮), সাজিত (১৭), ইমন মিয়া (১৭), অন্তর মিয়া (১৯), সিজান (১৭), রাকিব মিয়া (১৭), নারান্দী গ্রামের নাজিম উদ্দিন (২০), রবিন মিয়া (১৯), রোমান মিয়া (১৯), বাবু মিয়া (১৮) সহ অজ্ঞাতনামা আরও ২০-৩০জন রামদা, লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া আক্কাছ আলীর বাড়িতে হামলা চালায়।

ওই ছাত্রীর পিতা আক্কাছ আলী জানান, হামলাকারীরা আমার দুটি টিনের বসত ঘরের বেড়া, দরজা, জানালা এবং ঘরের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে আমার ৭০ হাজার টাকা ক্ষতি হয়। এছাড়াও ৩ লাখ ৭ হাজার টাকা ও ১৮ হাজার টাকা মূল্যে একটি মোবাাইল সেট এবং এক ভরি ওজনের ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজনকে সুযোগমত পাইলে খুনজখম করিবে মর্মে হুমকি দিয়ে চলে যায় বখাটেরা। আমি প্রশাসনের নিকট এই অন্যায়ের বিচার দাবী করছি।

মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. গোলাম রাব্বানী জানান, আমার মাদরাসায় অধ্যয়নরত অনেক ছাত্রীকে আসা-যাওয়ার পথে বখাটেরা উত্যক্ত করতো। এই ঘটনার বিচার চাওয়ায় বখাটেদের দল এক ছাত্রীর বাড়িঘরে হামলা করেছে। আমি শিক্ষক হিসেবে ওই বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com