বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

সৌদির আমন্ত্রণে হজ করবেন ২৩২২ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
সৌদির আমন্ত্রণে হজ করবেন ২৩২২ জন

চলতি বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ আমন্ত্রণে এক হাজার ফিলিস্তিনিসহ বিশ্বের ৮৮টি দেশের দুই হাজার ৩২২ জন হজ করবেন। এর মধ্যে বাংলাদেশ থেকেও প্রায় ৩০ জন সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘গেস্ট প্রগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ’র অংশ হিসেবে এ ব্যবস্থা করা হয়।

এর মধ্যে যমজ পরিবারের ২২ জন সদস্য রয়েছেন, যাদের সফল অস্ত্রোপচারে বিচ্ছেদ করা হয়, তাদেরও হজের ব্যবস্থা করা হয়। এছাড়া ইসরায়েলি হামলায় হতাহত বা কারাগারে বন্দি ফিলিস্তিনি পরিবারগুলোর এক হাজার ব্যক্তিকে হজ করানো হচ্ছে।

এদিকে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ থেকে প্রায় ৩০ জনের একটি দল সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে। এরই মধ্যে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ইহরামের কাপড় হস্তান্তর করা হয়।

দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্টসংখ্যক ব্যক্তির হজের ব্যবস্থা করা হয়।

২৬ বছর আগে সৌদি আরবের বাদশাহের আমন্ত্রণে ‘গেস্ট প্রোগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ’ চালু করা হয়। এ প্রোগ্রামের তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মুসলিম নারী ও পুরুষ হজ ও ওমরাহ পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com