সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৭৭ বার পড়া হয়েছে

রান্নার সময় গ্যস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গাজীপুরের কোনাবাড়ির ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার রাতে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে জীবন বাঁচাতে খাটের নিচে আশ্রয় নিলে সেখানেই তিনজন প্রাণ হারান।

নিহতরা হলেন শাহ আলম, তার স্ত্রী মনিরা বেগম ও তাদের ছেলে বায়জিদ ও মেয়ে ফাতেমা। তারা ইসলামপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। শাহ আলম ও তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময়, আগুন দ্রুত সারাঘরে ছড়িয়ে পড়ে। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ বের হতে না পারায় আগুনে পুড়ে চারজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com