বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড় সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক, ৮০০ কোটি ইউরো পাচারের তদন্ত যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল কৃষকের পাশে সরকার: তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ

মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি শিনবাউম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে
মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি শিনবাউম

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, মেক্সিকোর প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শিনবাউম।

আজ সোমবার (৩ জুন) এই তথ্য জানিয়েছে এএফপি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়ার জয়ে সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

শিনবাউম ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

১৯২০ সালে যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার অর্জন করার পর মেক্সিকোতেও নারীরা ভোটদানের অধিকার লাভ করে। প্রায় ৭০ বছর পেরিয়ে যাওয়ার পর দেশটির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হলেন ক্লদিয়া শিনবাউম।

৬১ বছর বয়সী সাবেক মেয়র ক্লদিয়া শিনবাউম, যিনি একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি অপরাধ দমন ও জমি সংক্রান্ত আইনের প্রচারণার জন্য জনগণের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। ২০১৮ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় জায়গা করে নেন। এছাড়া ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন দেশটির পরিবেশ সচিব। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ক্লদিয়া শিনবাউম হলেন মেক্সিকোর প্রথম নারী ও ইহুদি প্রেসিডেন্ট।

নির্বাচনে বিজয়ী হওয়ায় আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com