করব ভূমি পুনরুদ্ধার, রুখবো মরোময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদ্বোধন ও র্যালীসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-এ-আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজেমুল হক, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলামিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রণির ছাত্রী সাবাহা কাদির ইউশা প্রমুখ।
আলোচনা শেষে সভাপতির বক্তব্যে মোঃ বিল্লাল হোসেন বৈশ্বিক জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানো, পরিচর্চাসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রুধে নিরলশ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।