শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাকুন্দিয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডক্লাবের শুভ উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডক্লাবের শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, জাতীয় গোল্ডক্লাব ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, উপজেলা নিবার্হি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. বিল্লাল হোসেন।

বুধবার (২৬ জুন) ২০২৪ বিকেলে পাকুন্দিয়া সরকারি স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই খেলার শুভ উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সহকারি কমিশনার (ভূমি) মামুন সরকার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল আলম, উপজেলা কৃষি অফিসার নূর-এ আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মিনহাজুল হক খোকা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরিফ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শারফুল ইসলাম। উদ্বোধনী খেলায় চরফরাদী ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে চন্ডিপাশা ইউনিয়ন জয় লাভ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com