বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ

রাজধানী ঢাকায় আবারও পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপি।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শনিবার (২৯ জুন) বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা যোগ দেবেন।

এদিকে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

গত বুধবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার ঢাকায় সমাবেশ ছাড়াও আগামী ১ জুলাই সব মহানগর ও ৩ জুলাই সব জেলায় সমাবেশ হবে।

শুক্রবার দলটির এ কর্মসূচি ঘোষণার দুই দিন পর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর কর্মসূচি দেয়া হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই। তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

শনিবার কিছু শর্ত উল্লেখ করে নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সমাবেশের সহযোগিতা চেয়ে ঢাকার পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিল বিএনপি।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুই দলের একই দিনের কর্মসূচিকে পাল্টাপাল্টি কর্মসূচি বলতে রাজি নন। তিনি গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com