মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

শিক্ষা সপ্তাহ ২০২৪ পাকুন্দিয়ায় বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
শিক্ষা সপ্তাহ ২০২৪ পাকুন্দিয়ায় বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় বিজীয়দের মধ্যে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। সোমবার ৮ জুলাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরষ্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ উমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সারফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক নূর-নেছা খান সুমা, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন প্রমুখ।

২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিক উদ্দিন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর-নেছা খান সুমা, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ রবিউল আউয়াল, শ্রেষ্ঠ গার্ল গাইডস পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ রাশিদা বেগম, শ্রেষ্ঠ রোভার পাকুন্দিয়া সরকারী কলেজের শিক্ষার্থী রাজন দাস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com