বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

ডাবল ডেকার বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
ডাবল ডেকার বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, নিহত ১৮

ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাস একটি দুধের কন্টেইনারে পেছন থেকে ধাক্কা দেয়। এ সংঘর্ষে তিন নারী ও একটি শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

আজ বুধবার (১০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উন্নাওয়ের জেলাপ্রশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, আজ সকালে যাত্রীবাহী বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লির দিকে যাত্রা করছিল। এটি গড়া গ্রামের কাছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুধের কন্টেইনারটিকে পেছন থেকে ধাক্কা মারে। কন্টেইনারটিকে এতো জোরে ধাক্কা মারে যে বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। যাত্রীরা বাস থেকে বাহিরে ছিটকে পড়েন।

কর্মকর্তারা জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

গৌরাঙ্গ রাঠি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে কী কারণে সংঘর্ষটি হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com