বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

ভিউ বাণিজ্যে ঝুঁকছে সিএনএন, চাকরি গেলো শতাধিক কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে
ভিউ বাণিজ্যে ঝুঁকছে সিএনএন, চাকরি গেলো শতাধিক কর্মীর

টিভি দর্শক কমায় ভিউ বাণিজ্যে ঝুঁকছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন । আর এ কারনেই চাকরি হারাতে যাচ্ছেন মার্কিন এই সংবাদমাধ্যমটির প্রায় ১০০ কর্মী। প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ নথি থেকে এমন তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করবে। আগামীতে আমরা বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যবসা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি। সিএনএন’র প্রধান নির্বাহী মার্ক থম্পসন কর্মীদের এমনই বার্তা দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সিএনএন-এর পরিকল্পনা অনুযায়ী টেলিভিশনের সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিত করা হবে। আরও বেশি ভিডিও কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। কর্মীদের এমনই বার্তা দিয়েছেন সিএনএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন। তিনি বলেন, ‘আগামীতে বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যবসা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি আমরা।’

এর আগে মার্ক থম্পসন নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসিতে এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের অক্টোবরে সিএনএন-এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে নেটওয়ার্কের কার্যক্রমকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন এবং টিভি দর্শকদের কমায় বেশি ভিডিও কনটেন্ট তৈরির চেষ্টা করছেন।

এর আগে, গত শুক্রবারই ঘোষণা করেছেন, সামগ্রিকভাবে ৭ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম ‘ভক্স মিডিয়া’ । এ বিষয়ে ভক্স মিডিয়া’র সিইও জিম ব্যাঙ্কফ বলেন, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির শিকার হয়ে কর্মীসংখ্যা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভক্স মিডিয়ার মোট কর্মীসংখ্যা ১ হাজার ৯০০। তার মধ্যে এই দফায় কমপক্ষে ১৩০ জনের চাকরি যেতে চলেছে। এ ছাড়াও এনবিসি, এমএসএনবিসি, বাজ়ফেডে কাজ হারাচ্ছেন বহু মানুষ।

বিগত বেশ কয়েক বছর ধরেই আমেরিকায় সংবাদমাধ্যমে চাকরির পরিমাণ ক্রমশ কমছে। ‘পিইডব্লিউ রিসার্চ সেন্টারে’র ২০২১-এর সমীক্ষায় দেখা গিয়েছিল ২০০৮ থেকে ২০২০-এর মধ্যে আমেরিকার সংবাদমাধ্যমে মোট কর্মীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার থেকে কমে হয়েছে ৮৫ হাজার।

এছাড়া সম্প্রতি আমেরিকার প্রযুক্তিক্ষেত্রেও ব্যাপক ছাঁটাই চলছে। ‘গুগল’, ‘মাইক্রোসফটে’র মতো কোম্পানিতে কয়েক হাজার কর্মী চাকরি হারিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com