বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহার। শুক্রবার (১২ জুলাই) দেশটির সংসদে এই আস্থা ভোট হয়। ভোটে হারায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে পুষ্প দাহালকে। খবর দ্য কাঠমান্ডু পোস্ট, এপি।

গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। ফলে সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থাভোটের আয়োজন করতে হয়।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে ২৭৫টি আসন রয়েছে। কোনো প্রধানমন্ত্রীকে আস্থাভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোট প্রয়োজন। কিন্তু শুক্রবারের ওই আস্থা ভোটে পুষ্প পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। তার বিপক্ষে ২৫৮ জন আইনপ্রেণেতার মধ্যে ১৯৪ জন ভোট দিয়েছেন।

পুষ্প দাহালের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইউএমএল হাত মেলায় দেশটির অন্যতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে। এই জোট এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউন্টি পার্টির নেতা খড়গ প্রসাদ অলিকে নির্বাচিত করবেন।

গত বছরের ডিসেম্বরে নেপালে নির্বাচন হয়। এতে পুষ্প কামাল দাহালের দল সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েও প্রধানমন্ত্রী হন। তবে ওই সময় থেকেই তার জোটটি নড়েবড়ে ছিল। শেষ পর্যন্ত এ বছরের জুলাইয়ে এসে তাকে ক্ষমতা হারাতে হয়েছে। সবমিলিয়ে তিনি মাত্র ১৯ মাস প্রধানমন্ত্রী ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com