বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

সংসদ বিলুপ্ত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে
সংসদ বিলুপ্ত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগাম জাতীয় নির্বাচনের এ ঘোষণা দেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দেয়া হবে। প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে দলমত সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এদিন রাতে বঙ্গভবনে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।

চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। দলের প্রধান শেখ হাসিনা টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এই সরকারের মেয়াদ ৭ মাস হওয়ার মধ্যেই কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা তুমুল গণ আন্দোলনের মধ্যে শেখ হাসিনার পতন ঘটে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন ঢাকামুখী লং মার্চ কর্মসূচিতে ছাত্র-জনতার রাজপথে নেমে আসার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

এরপর বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিকেল পৌনে ৪টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন তিনি। পরে রাষ্ট্রপতির সঙ্গে এ নিয়ে বৈঠক হওয়ার কথা জানান।

রাতে বঙ্গভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এ বৈঠক শেষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং আমি তা গ্রহণ করেছি।

‘প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার সৃষ্ট প্রেক্ষিতে তিন বাহিনীর প্রধান, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়।’

রাষ্ট্রপতি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দিদের মুক্তি দেয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে মো. সাহাবুদ্দিন আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনিতি, প্রশাসন, শিল্প-কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বানও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com