বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

বাংলাদেশে সহিংসতার অবসান ও আইনের শাসন নিশ্চিত হোক: যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে সহিংসতার অবসান ও আইনের শাসন নিশ্চিত হোক: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

স্থানীয় সময় বুধবার (১৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশ ইস্যুতে আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের কথা হচ্ছে। এ ছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি।

তিনি বলেন, আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না। সেই সুযোগও নেই। তবে আমরা চাই বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত হোক।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশটির জনগণকে শান্ত এবং সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বেদান্ত প্যাটেল।

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে স্বাগত জানাই।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com