বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের উদ্বেগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই।

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি উদ্বেগের কথা জানান। বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বিগত সরকারের সময় কিছু লাইসেন্সকৃত অস্ত্রের ‘অবৈধ ও অপব্যবহারের’ কথা তুলে ধরে উপদেষ্টা এ সময় বলেন, সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে বৈঠকে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, যদিও নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি, দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে।

রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। এ সময় উপদেষ্টা বলেন, পুলিশদের বিশ্রামের সময় কম থাকার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমরা পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারে উদ্যোগ নিচ্ছি।

ঢাকায় ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেন ডি কেরড্রেলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com