বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

ইসরায়েল সেনাবাহিনীতে এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান হারজি হালেভি। এনিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন। খবর আনাদুলু এজেন্সি।

চলতি বচরের ডিসেম্বরের দিকে তিনি পদত্যাগ করতে পারেন বলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবিলায় ব্যর্থতার দায়ে নিয়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ইসরায়েলি টেভিলিশন ট্যানেল ১২ তে বলা হয়েছে, এ বছরের শেষেই সেনাপ্রধান প্রদত্যাগ করবেন।

ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।

সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়।

গত তিন মাসে ইসরায়েল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com