বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগ

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। দু’দিন আগেই আবগারি মামলায় জামিন পেয়ে বেরিয়েছেন।

রোববার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে পদত্যাগ করছেন তিনি। মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন।

শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল। রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা করেন।

তিনি বলেন, দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না। প্রত্যেক বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।

প্রায় ছ’মাস দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনি ভাবে জেলে রাখা হয়েছে বলে লাগাতার দাবি করে আসছিল আম আদমি পার্টিও। এমনকি সম্প্রতি সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-ও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com