মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

মামার বাড়ি থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় ১ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ। গত ১৮ মে ২০১৯ খ্রিঃ রাত অনুমান ২ ঘটিকায় নেত্রকোনা জেলা সদর থানাধী সাতপাই রেল কলনী এলাকায় পরক্রীয়ার ঘটনার প্রতিবাদ করায় শাহিনুর আক্তার (২৬) নামের এক অন্তঃস্বত্তা মহিলাকে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় নেত্রকোনা সদর থানায় হত্যা মামলা রুজু হলে পলাতক আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

মঙ্গলবার ৫.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে নেত্রকোনা জেলার সদর থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ এরশাদ মিয়া (২৮), পিতাঃ মোঃ কিতাব আলী, সাং- উত্তর সাতপাই, থানা ও জেলা – নেত্রকোনা’কে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গ্রেফতার করেন। ধৃত আসামী ভালুকায় তার মামা বাড়িতে অবস্থান করছিল। প্রথামিক জিজ্ঞাসাবদে আসামী উক্ত খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এজাহার ভুক্ত পলাতক অন্যান্য আসামীদের আটকের জন্য র‌্যাবের অভিযাান চলমান থাকবে।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com