মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

বিচ্ছেদের পথে সৃজিত-মিথিলা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
বিচ্ছেদের পথে সৃজিত-মিথিলা!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য জীবন নিয়ে ফের বিচ্ছেদের ইঙ্গিত শোনা যাচ্ছে। তাদের আগের মতো ঘনিষ্ঠভাবে আর দেখা যায় না। কিন্তু এক ছাদের নিচে তাদের থাকা হয় খুব কম। কাজ নিয়ে দুজনেই ব্যস্ত।

চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। এ নিয়ে তাদের ভক্তদের মনে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলার একমাত্র সন্তান আইরা। বিয়ের পর মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। বাংলাদেশে স্কুলে ভর্তি করিয়েছেন। ব্র্যাকে কাজ করার সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তানজানিয়ায় আবার কখনো ইউরোপে থাকেন। সময় পেলেই অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন। তাদের মধ্যে এ দূরত্বের কারণেই গুঞ্জন বেশি।

মাঝেমধ্যেই শোনা যায় বিচ্ছেদের পথে তারা। তবে উভয় পক্ষই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। দুজনেই লং ডিসট্যান্স বিয়েটা বাঁচাতে চান। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিত বা মিথিলা কেউই মন্তব্য করেননি।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। এরপর আসে বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৭ সালের জুলাইয়ে বিচ্ছেদ হয় তাদের। এর পর মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জিকে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com