মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি।

রোববার ( ৬ অক্টোবর) ঢাকার আদালতে এ মামলার আবেদন করেন তিনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেন রাসেল মিয়া। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে তিনি। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘ওযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে।’ তার এ ধরনের বক্তব্য মুসলমানদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

রাসেল মিয়া গত ২১ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারও কোরআন ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন ছুঁয়ে মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন। ধর্মকে নিজের স্বার্থ ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলেছেন এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

মামলাটির পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর (রিপন) জানান, ধর্মীয় অবমাননার বিষয়গুলো আমরা একাধিক প্রমাণসহ আদালতে জমা দিয়েছি। আদালত আমাদের প্রমাণের সত্যাতা যাচাই বাছাইয়ের জন্য মতিঝিল থানায় তদন্তের আদেশ দিয়েছেন। তদন্ত করার পর আমরা দুই বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করব।

তিনি আরও জানান, যেহেতু এটা ধর্ম আর কোরআন অবমাননাকর সেনসিটিভ একটা বিষয়। সারাদেশের মুসলিম জাতির একটা আবেগের বিষয়। তাই আমরাও চাই সব কিছু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক। তাতে করে অন্য কেউ যেন এই সেনসেটিভ বিষয় নিয়ে ধর্ম ব্যবসায় লিপ্ত না হয়।

প্রসঙ্গত, বিতর্কিত অভিনেতা রাসেল মিয়া বর্তমানে জেল হাজতে থাকলেও বর্তমানে হেলেনা জাহাঙ্গীরের নামে একাধিক মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com