মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

কিশোরগঞ্জ রেল ষ্টেশনে টিকেট কালো বাজারী, আটক ২ জন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৯৮৭ বার পড়া হয়েছে

আজ দুপুর আনুমানিক ১২ টায় কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকেট কালো বাজারীর সাথে জড়িত ২ জনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ। আটককৃত মোঃ ইমাম হোসেন পিপুল (৪৮), পিতাঃ মৃত আঃ হাকিম, সাং- যশোদল মধ্যেপাড়া, ও সজল (৩৯), পিতাঃ মোঃ শাহাব উদ্দিন, সাং- পূর্ব তারাপাশা, উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী রেলের আগাম ২৯ (ঊনত্রিশ) টি টিকিট উদ্ধার করা হয়। আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে অফিসমূখী মানুষ যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারে সে বিষয়ে র‌্যাব তৎপর রয়েছে। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশনের টিকিট কালোবাজারী রোধ ও কালোবাজারীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com