মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

নবজাতক চুরির দায়ে দু’জনের যাবজ্জীবন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আজ মঙ্গলবার নবজাতক চুরি করে পাচার করার দায়ে সিরাজগঞ্জের ঝর্ণা বেগম ও নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারা বস্তির মানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে তাদের জরিমানা করা হয়েছে। এই অর্থ দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাদের।

ঢাকার তৃতীয় মানব পাচার দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

দণ্ডিত দুই আসামি হলেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দারোয়ান আব্দুল মতিন এবং বিশেষ আয়া শিলাকে খালাস দেয়া হয়েছে। শিলা পলাতক।

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগে ২০০৫ সালের ডিসেম্বরে ঢাকার সবুজবাগ থানায় মামলা করেন শিশুর বাবা মনিরুল ইসলাম। মামলার আসামি ঝর্ণা, মানিক, শিলা, মতিনকে অব্যাহতির সুপারিশ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। আসামিরা তখন ঢাকার পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে অব্যাহতিও পান।

কিন্তু পরে পুলিশ খিলগাঁও থানার রামপুরা ওয়াপদা রোডের একটি বাড়ি থেকে এক নবজাতক শিশুসহ এক নারীকে আটক করে। ওই নারী স্বীকার করেন যে, শিশুটি তার নিজের নয়। পরে সেখানে আরও একটি শিশুর সন্ধান মেলে।

পরে দুই নবজাতক চুরি ও পাচারের অভিযোগে ২০০৬ সালের ১২ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) এনামুল কবীর।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের ৬ জানুয়ারি খিলগাঁও এলাকায় ঝর্ণা বেগম আট থেকে দশ দিন বয়সী ছেলে নবজাতকসহ আটক হন। ঝর্ণা বেগম তখন স্বীকার করেন, ওই বাচ্চা তার নয়। এ ছাড়া তার হেফাজতে আরও একটি কন্যা নবজাতক আছে রামপুরায়। তখন পুলিশ রামপুরা থেকে ওই নবজাতককে উদ্ধার করে। ঝর্ণা জানান, ছেলে শিশুটি তিনি নিয়ে আসেন নারায়ণগঞ্জের ফতুল্লার মানিক মিয়ার কাছ থেকে। পরে মানিক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আর কন্যাসন্তানটি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দারোয়ান আবদুল মতিনের কাছ থেকে নিয়ে আসেন বলে পুলিশকে জানান।

তদন্ত শেষে খিলগাঁও থানার এসআই আবুল খায়ের ঝর্ণা বেগমসহ চারজনের বিরুদ্ধে ২০০৬ সালের ২৬ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বলা হয়, নবজাতক দুটির প্রকৃত অভিভাবক পাওয়া যায়নি। মামলায় ১৫ জনের মধ্যে নয়জন আদালতে সাক্ষ্য দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com