শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন

প্রায় দুই দশক ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের কোচিং করিয়ে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের গুরু ছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে সবচেয়ে সফল এই কোচের জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এতো দিন বিভিন্ন কারণে বোর্ডের সঙ্গে তার ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে দুই পক্ষ এবার চুক্তি করল।

এবার নতুন করে তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবি আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

যদিও এর আগে তিনি বাংলাদেশের সহকারী কোচ ছিলেন ২০০৬-১০ সাল পর্যন্ত। এ ছাড়া বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন।

পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ–৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের–ও স্বীকৃতি পেয়েছেন। এমনকি দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম। জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা। গত আসর পর্যন্ত তিনি ছিলেন বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ।

এর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স।

পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গেল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com