মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

গত আগস্টে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে।

বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। তবে উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিশ্রী সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলা এবং ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে। এসব ইস্যুতে প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে। ওই দেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছেন।

এ পরিস্থিতিতে গত সোমবার আগরতলায় বাংলাদেশের কনস্যুলেটে একটি বড় বিক্ষোভ থেকে হামলা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোসহ মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন জটিল সময়ে বিক্রম মিশ্রির এই সফরকে এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ। কারণ, একে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com