আগর তলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপি ঘোষিত ঢাকা টু আগরতলা লং মার্চ কর্মসূচী উপলক্ষ্যে ভৈরবে পথসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।
লংমার্চ কর্মসূচীকে স্বাগত জানিয়ে আজ বুধবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় এলাকায় ওয়ালটন প্লাজার প্রাঙ্গনে বিএনপির সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত এই পথসভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সার্বিক তত্বাবধানে পথসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব হাসান, কেন্্রদীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির। এছাড়াও পথসভায় কিশোরগঞ্জ জেলা এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
লংমার্চ কর্মসূচী উপলক্ষে ভৈরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় বিএনপি নেতাকর্মীদের মাঝে। লংমার্চে গাড়িবহরকে স্বাগত জানাতে ভৈরব পৌর ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় ভীর জমায়। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভা রুপ নেয় জনসমুদ্রে।
পথসভা শেষে আগরতলা অভিমুখী লং মার্চ কর্মসূচীর গাড়িবহর ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশ্যে ভৈরব ছেড়ে যায়।