বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন: হোয়াইট হাউস

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজর জন কিরবি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র আশা করে যে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে।

বৃহস্পতিবার (‌১২ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের ওয়াশিংটন ডিসি ব্যুরো প্রধান ললিত কে ঝার এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।

জন কিরবি বলেন, আমরা খুব নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও পর্যবেক্ষণ করছেন। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সেবার সক্ষমতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।

পিটিআই ব্যুরো প্রধানের প্রশ্ন ছিল, গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন-হিন্দুদের বেশ কয়েকটি গোষ্ঠী বিক্ষোভ মিছিল করছে, হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু হত্যা ও মন্দিরে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট কি এটা জানেন? জাতিসংঘে বৈঠকের ফাঁকে তিনি তার বন্ধু অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলে তিনি কি বিষয়টি উত্থাপন করেছিলেন?

জবাবে জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্টভাবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বলেছি। জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশির নিরাপত্তার কথা বলেছি। আমরা এ বিষয়ে তাদের ধরতে চাই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক, ডেট্রয়েট, হিউস্টন ও আটলান্টাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় আমেরিকানরা বিক্ষোভ করেছে। তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে এবং এসব বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের হস্তক্ষেপ কামনাও করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com