বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে বরখাস্ত

আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। অভিশংসিত হওয়ার কয়েক ঘণ্টা পর তাকে বরখাস্ত করা হয়েছে বলে তার দপ্তর জানিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে। 

সামরিক আইন জারি করার কারণে শনিবার পার্লামেন্টের ভোটে ইউনকে অভিশংসিত করেন আইনপ্রণেতারা। ৩০০ সাংসদের মধ্যে ২০৪ জনই প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে এবং ৮৫ জন বিপক্ষে ভোট দিয়েছেন। তিনজন অবশ্য ভোটদানে বিরত ছিলেন। আর বাতিল হয়েছে আটটি ভোট।

তবে প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে বরখাস্ত করা ও রাষ্ট্র প্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেওয়া সত্ত্বেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন ইউন।

দক্ষিণ কোরিয়ার সংবিধান, আইন ও প্রটোকল নির্দেশিকা অনুযায়ী, কিছু ক্ষমতা হারালেও ইউনের কিছু ক্ষমতা বজায় থাকবে।

রয়টার্সের খবরে বলা হয়, ইউনের প্রধান সাংবিধানিক ক্ষমতা অন্তর্বর্তীকালীন নেতা প্রধানমন্ত্রী হান ডাক-সুর কাছে হস্তান্তর করা হয়েছে।

ফলে দেশের কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও একত্রিকরণ বিষয়ক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গণভোটে দেয়ার অধিকার এখন থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সংরক্ষণ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com