মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারী নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। তাকে চিক্কদাপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লু অর্জুন যে প্রিমিয়ারের স্ক্রিনিংয়ে আসবেন তা তেলেঙ্গানা পুলিশকে জানানো হয়নি। তবে থিয়েটার ম্যানেজমেন্ট বিষয়টি জানতেন। পুলিশ জানলে আরও নিরাপত্তা মোতায়েন করা যেত। তাছাড়া দর্শকদের জন্য আলাদা কোনো প্রবেশ বা প্রস্থান ছিল না। প্রেক্ষাগৃহে উপস্থিত প্রচুর ভিড় এবং নিরাপত্তার অভাবের কারণে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয় বলে অভিযোগ আছে।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর রাতে। সেদিন সন্ধ্যা থিয়েটারে অভিনেতাকে এক ঝলক দেখার জন্য হাজারও জনতা ভিড় করে। তবে থিয়েটারে প্রবেশের পর পদদলিত হয়ে শ্বাসরোধের কারণে মারা যান রেবতী নামের এক নারী। একই ঘটনায় তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হয়।

রেবতীর মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ ৫ ডিসেম্বর আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com