বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

অষ্টগ্রামে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে
অষ্টগ্রামে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অষ্টগ্রামের কগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসেন। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখেন। চোর বেঁধে রাখার খবর ছড়িয়ে পড়লে হাজারও বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে পার্শ্ববর্তী নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com