মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

নিকলী উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ নেই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১৬টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ নেই। এতে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে মা ও শিশুদের সমস্যা বেশি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা গেছে , উপজেলার সাতটি ইউনিয়নে চিকিৎসাসেবা দিতে সরকার ২০১১ সালে উপজেলার বিভিন্ন স্থানে ১৬টি কমিউনিটি ক্লিনিক চালু করে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। প্রতিদিন গড়ে ৬০-৭০ জন রোগী এসব ক্লিনিকে এসে সেবা নেন। কিন্ত বিদ্যুৎ -সংযোগ না থাকায় ক্লিনিকগুলোতে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) ঠিকমতো চিকিৎসাসেবা দিতে পারছেন না।


নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার আজ সোমবার দুপুরে বলেন, দ্রুত বিদ্যুৎ- সংযোগ দেওয়ার জন্য ক্লিনিকগুলোর একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সরজমিনে কারপাশা ইউনিয়নের নানশ্রী কমিউনিটি ক্লিনিকে গেলে, ক্লিনিকের সিএইচপিসি শিমুল খাঁন মনির জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় বৃষ্টির সময় ক্লিনিকের কক্ষ অন্ধকার হয়ে যায়। এতে রোগীদের চিকিৎসা সেবা দিতে বিঘ্ন ঘটে। এ ছাড়া এখন গরমের সময সেবা নিতে আসা রোগীদেরও কষ্ট হয়। নানশ্রী গ্রামের শাহাবুদ্দিন মিয়া, শান্তা বেগম, সরলাবানু ও হাবিবুর রহমান বলেন, ওই ক্লিনিকের মাত্র ৫০ ফুট দুরেই পল্লী বিদ্যুতের খুটিঁ। অথচ ওই ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ নেই। তিনি আরো বলেন, ওই ক্লিনিকে ডায়রিয়া, আমাশয় , ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, পেট ব্যাথা, মাথব্যাথা, পাঁচ বছরের নিছে শিশুদের পুষ্টিবিষয়ক সেবা, ডায়াবেটিকস, নমুনা দেখে রোগের যক্ষা পরামর্শসহ ৩০ ধরণের রোগের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। কিন্ত বিদ্যুৎ না থাকায় বিশেষ করে আকাশ মেঘলা হলে ক্লিকের কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে রোগীদের সেবা দেওয়া কষ্ট হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যা হয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ও অনলাইনে রির্পোট পাঠাতে। সরকার থেকে প্রতিটি ক্লিনিকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে দৈনিক অনলাইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রিপোট পাঠানোর জন্য। কিন্ত বিদ্যুৎ না থাকায় বিভিন্ন মানুষের বাড়ি থেকে চার্জ করে এনে রির্পোট পাঠাতে হয়। উপজেলার দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, আজ তার এক আত্বীয়কে নিয়ে তিনি ওই কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলেন। দিন মেঘলঅ থাকার কারণে ক্লিনিকে বিদ্যুৎ ছিল না তাই অন্ধকারেই তাদের চিকিৎসা করাতে হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আস আদদীন মাহমুদ বলেন, ক্লিনিকগুলোতে বিদ্যুতের সংযোগ পেতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ৩ বছর আগেই লিখিত আবেদন করা হয়েছে। কিন্ত এখন পর্যন্ত সংযোগ পাওয়া যাচ্ছে না । এতে ক্লিনিকগুলো চিকিৎসাসেবা দিতে কিছুটা ব্যাহত হচ্ছে। কটিয়াদী জোনের পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, আবেদন গুলোর ব্যাপারে খোঁজ নিয়ে ক্লিনিকগুলোতে বিদ্যুৎ- সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com