মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ভৈরবে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
ভৈরবে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপি শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারী) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ভৈরব বাজারের জেলা পরিষদের মাঠে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব থানার ওসি তদন্ত মো. শাহিন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি জাহিদুর হক জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। উদ্বোধনের পর পরই মেলায় দর্শনার্থীদের ঢল নামে। আয়োজকরা জানান, শিল্প ও বাণিজ্য মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com