মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিকলীর খিরা যাচ্ছে দেশের বিভিন্ন বিভাগে

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
নিকলীর খিরা যাচ্ছে দেশের বিভিন্ন বিভাগে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এ বছর খিরার বাম্পার ফলন হয়েছে। বাজারে খিরার দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে খিরা ক্রয় করে নিয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার সবচেয়ে বেশি খিরা আবাদ হয়েছে, নিকলী সদর,দামপাড়া, গুরুই ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের হাওরে। উৎপাদিত খিরা বিক্রির জন্য কোনো আড়ৎ যেতে হয়না প্রতিদিন দেশের বিভিন্ন জেলার পাইকাররা ট্রাক নিয়ে খিরা কিনতে আসেন। এই এলাকার খিরা সাধারণত ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে।
নিকলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে নিকলী সদর,দামপাড়া, গুরুই ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের হাওরে বিভিন্ন মাঠে খিরার চাষ তুলনামূলক ভাবে এবার অনেক বেশি হয়েছে।

খিরা চাষি নজরুল ইসলাম বলেন, এ বছর আমি এক একর জমিতে খিরা চাষ করেছি। আমার মোট ৫০ /৫৫ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন অনেক ভালো হয়েছে। চলমান বাজার দর ঠিক থাকলে আমার ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে।

চামারটুলা গ্রামের কৃষক মগবুল মিয়া বলেন, ধান চাষের পাশাপাশি এ বছর আমি আড়াই বিঘা জমিতে খিরা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে প্রায় ১ শত থেকে ১২০ মন খিরা উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিদিন নিকলী থেকে উৎপাদিত খিরা রাজধানীসহ সারাদেশে যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com