মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিকলীতে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর ভালোভাবে কোনো সভা সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এবার বিশাল কর্মী সম্মেলন করল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিকলী উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে তারা এ কর্মী সম্মেলন করেন।

নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, আমরা গুম,খুন ,চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতি করিনা,আমরা ধর্মের রাজনীতি করি। আমাদের এই দেশটা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান সবার। তাই আসুন আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহ সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা জামায়াত আইনও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড, মোঃ মুসলেহ উদ্দিন সুমন,জেলা শ্রমিক ফেডারেশন সভাপতি খালেদ হাসান জুম্মন,জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন প্রমুখ। নিকলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম অনুষ্ঠিত কর্মি সম্মেলন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সাতটি ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি- সাধারণ সম্পাদক ও কর্মিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com